৫৩ বছর বয়সেও সুঠাম চেহারার রহস্য কী? মহারাজের ফিটনেস ডায়েটে চমকে যাবেন আপনিও

৫৩ বছর বয়সেও সুঠাম চেহারার রহস্য কী? মহারাজের ফিটনেস ডায়েটে চমকে যাবেন আপনিও

৫৩ বছর বয়সেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের তারুণ্য ধরে রাখার মূল মন্ত্র হলো কঠোর সংযম এবং নিয়মিত শরীরচর্চা। দিনে অন্তত এক ঘণ্টা ব্যায়াম করার পাশাপাশি চিনি ও কার্বোহাইড্রেট সম্পূর্ণ এড়িয়ে চলেন মহারাজ। শারীরিক সুস্থতার খাতিরে তিনি খাদ্যতালিকা থেকে মটন ও চিংড়ি বাদ দিয়েছেন, পরিবর্তে তার পাতে থাকে প্রচুর শাক-সবজি, ফল, মাছ এবং চিকেন। এমনকি প্রতিদিন সকালে উচ্ছের রস দিয়েই দিন শুরু করেন তিনি। হার্টের সমস্যার কারণে বর্তমানে তার ডায়েট অত্যন্ত পরিকল্পিত।

২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সৌরভের ধমনীতে স্টেন্ট বসানো হয়, যার ফলে খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন আনেন তিনি। ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতি তিন দিন অন্তর নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করেন দাদা। শীতের পিঠে থেকে শুরু করে প্রাত্যহিক মিষ্টি—সবই খান সুগার-ফ্রি উপায়ে। তবে কঠোর অনুশাসনের মাঝেও বছরের একটি দিন নিয়মের ব্যত্যয় ঘটে। নিজের জন্মদিনে একবেলা বিরিয়ানি না হলে চলে না ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *