রাত ৮টার পর বচ্চন বাংলোর দরজা বন্ধ! অমিতাভের এই অদ্ভুত নিয়মের রহস্য ফাঁস

রাত ৮টার পর বচ্চন বাংলোর দরজা বন্ধ! অমিতাভের এই অদ্ভুত নিয়মের রহস্য ফাঁস

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তাঁর সুশৃঙ্খল জীবনযাত্রার জন্য সুপরিচিত। সম্প্রতি সহ-অভিনেতা রাজা বুন্দেলা জানিয়েছেন, বচ্চন সাব ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে কঠোর ভারসাম্য বজায় চলেন। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে যে, রাত আটটার পর তাঁর বাড়িতে বহিরাগত বা ইন্ডাস্ট্রির লোকজনের প্রবেশাধিকার থাকে না। অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়ে এই সময়টুকু তিনি সম্পূর্ণভাবে পরিবারের জন্য বরাদ্দ রাখেন।

অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠার এক অনন্য উদাহরণও তুলে ধরেন রাজা বুন্দেলা। একবার শুটিংয়ের জুতো মুম্বইয়ে ফেলে আসায় ইউনিট ভেবেছিল কাজ বন্ধ থাকবে। কিন্তু অমিতাভ নিজস্ব উদ্যোগে রাতেই স্পট বয়কে মুম্বই পাঠিয়ে ভোরের ফ্লাইটে সেই জুতো আনিয়ে নেন। পরদিন সকাল সাড়ে সাতটার মধ্যেই সেটে উপস্থিত হয়ে তিনি নিজের অসামান্য পেশাদারিত্বের প্রমাণ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *