শাহরুখকে ‘কাকু’ সম্বোধন! বিতর্কের মুখে পড়ে AI-এর ঘাড়ে দোষ চাপালেন তুর্কি সুন্দরী

শাহরুখকে ‘কাকু’ সম্বোধন! বিতর্কের মুখে পড়ে AI-এর ঘাড়ে দোষ চাপালেন তুর্কি সুন্দরী

সৌদি আরবের রিয়াধে এক অনুষ্ঠানে শাহরুখ খানকে ‘কাকু’ বলে সম্বোধন করায় বিশ্বজুড়ে কিং খান অনুরাগীদের রোষানলে পড়েছেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্ট করা বিতর্কিত স্ক্রিনশট দ্রুত ভাইরাল হতেই শুরু হয় তীব্র সমালোচনা। বলিউডের রোমান্টিক আইকনকে নিয়ে করা এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ভক্তরা, যার ফলে লাগাতার ট্রোলের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে।

পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে আত্মপক্ষ সমর্থন করে মুখ খুলেছেন হান্দে। সরাসরি কিছু না বললেও তিনি এই বিভ্রান্তির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে দায়ী করেছেন এবং তথ্যটি সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন। শাহরুখকে কোনোভাবেই অপমান করেননি জানিয়ে তিনি মান বাঁচানোর চেষ্টা করলেও, এর পেছনে অন্য কোনো সুপারস্টার শিবিরের হাত রয়েছে কি না, তা নিয়ে জল্পনা রয়েই গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *