পর্দার প্রেম বাস্তবে: রণজয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে শ্যামৌপ্তি, ফাঁস হলো হানিমুন প্ল্যান!
January 22, 20267:28 pm

টেলিপাড়ার জনপ্রিয় জুটি শ্যামৌপ্তি মুদলি ও রণজয় বিষ্ণু প্রেমের মাস ফেব্রুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়ছেন। দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে বসবে বিয়ের আসর, যেখানে আড়ম্বর নয় বরং সাবেকি বাঙালিয়ানা ও ঘরোয়া সাজগোজ প্রাধান্য পাবে। অভিনেত্রী জানান, কোনো কৃত্রিম প্রি-ওয়েডিং শ্যুট নয়, বরং ভালোবাসার এক বিশেষ চমক থাকবে ১৪ ফেব্রুয়ারি।
দীর্ঘদিনের বন্ধুত্ব ও কবিতার হাত ধরে শুরু হওয়া এই সম্পর্কের পরিনতি নিয়ে উচ্ছ্বসিত হবু কনে। রণজয়ের জন্য বিশেষ উপহার গোপন রাখলেও তাঁদের মধুচন্দ্রিমার গন্তব্য যে অফবিট কোনো পাহাড় বা হোমস্টে হতে চলেছে, তার আভাস দিয়েছেন শ্যামৌপ্তি। কাজের ব্যস্ততা সামলে দুজনে মিলে নিরিবিলিতে সময় কাটানোই তাঁদের আসল লক্ষ্য।