বিয়ের পোস্ট মুছলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা, আসল সত্য নিয়ে মুখ খুললেন অনিন্দিতা

বিয়ের পোস্ট মুছলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা, আসল সত্য নিয়ে মুখ খুললেন অনিন্দিতা

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে বিতর্ক তুঙ্গে। বারাণসীতে বিয়ের ছবি পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেই তা সমাজমাধ্যম থেকে মুছে ফেললেন ঋতিকা গিরি। এই ঘটনায় হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, তিনি সত্য প্রকাশ করেছেন বলেই ঋতিকা পোস্ট মুছে দিতে বাধ্য হয়েছেন। অনিন্দিতার মতে, ঋতিকার এই পদক্ষেপই প্রমাণ করে যে তাঁর তোলা অভিযোগগুলো সঠিক ছিল।

ইতিমধ্যেই হিরণ ও ঋতিকার বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অনিন্দিতা ও তাঁর মেয়ে। হিরণের সঙ্গে ২৫ বছরের দাম্পত্যে এখনও আইনি বিচ্ছেদ হয়নি বলে দাবি তাঁর। তাই এই দ্বিতীয় বিয়েকে অবৈধ ও সামাজিক অপরাধ হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে, বির্তকের মাঝে হিরণও তাঁর বিয়ের ছবি সরিয়ে নিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে এখনও নীরব রয়েছেন বিজেপি বিধায়ক ও তাঁর ঘনিষ্ঠ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *