ব্যালকনি থেকে আচমকা গুলি, মুম্বইয়ে পুলিশের জালে অভিনেতা কেআরকে!

ব্যালকনি থেকে আচমকা গুলি, মুম্বইয়ে পুলিশের জালে অভিনেতা কেআরকে!

মুম্বইয়ের ওশিওয়ারা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান ওরফে কেআরকে গ্রেফতার হয়েছেন। গত রবিবার নিজের আবাসন থেকে গুলি চালানোর অভিযোগে পুলিশ তাকে হেফাজতে নেয়। অভিনেতা দাবি করেছেন, লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরিষ্কার করার সময় স্রেফ কার্যকারিতা পরীক্ষা করতেই তিনি গুলি চালিয়েছিলেন। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি বহুতলে গিয়ে আঘাত করলে তীব্র আতঙ্ক তৈরি হয়।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় লেখক নীরজ কুমার মিশ্র ও মডেল প্রতীক বৈধের আবাসন ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। কেআরকে জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে বাতাসের কারণে গুলির দিক পরিবর্তন হয়েছে। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে। জনবহুল এলাকায় এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও ভীতি সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *