বড়পর্দায় ফিরছেন শাহরুখ, ক্রিসমাসে দেব বনাম বাদশার হাইভোল্টেজ লড়াই!
January 25, 20264:44 pm

তিন বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খান ও সুহানা অভিনীত মেগা প্রজেক্ট ‘কিং’। অ্যাকশনে ভরপুর এই ছবির টিজার প্রকাশের মাধ্যমে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে মুক্তির দিন ঘোষণা করেছে। বাদশার জন্মদিনে আসা আগাম ঝলক ভক্তদের মাঝে উন্মাদনা বাড়িয়ে দিয়েছিল, যা এখন টিজার প্রকাশের পর এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
তবে টলিউড বনাম বলিউডের বক্স অফিস যুদ্ধ নিয়ে বিনোদন জগতে শুরু হয়েছে জোর চর্চা। ওই একই সময়ে মুক্তি পাওয়ার কথা দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত বহুল প্রতীক্ষিত বাংলা ছবি ‘টনিক ২’। বাংলার হল মালিকরা ঘরের সুপারস্টারকে কতটা স্লট ছেড়ে দেবেন এবং বলিউড বাদশার কামব্যাক কতটা দাপুটে হবে, তা দেখতে এখন মুখিয়ে আছেন দর্শক থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট সকলেই।