বলিউড কিংবদন্তিদের সর্বোচ্চ সম্মান: মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন ধর্মেন্দ্র, তালিকায় আর কারা?
January 25, 20269:17 pm

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৬ সালের পদ্ম পুরস্কার ঘোষণা করল কেন্দ্র। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হচ্ছে। গায়িকা অলকা ইয়াগনিক পাচ্ছেন ‘পদ্মভূষণ’। বিনোদন জগৎ থেকে এই তালিকায় আরও রয়েছেন অভিনেতা মামুট্টি এবং মরণোত্তর সম্মানপ্রাপক সতীশ শাহ।
অন্যদিকে, পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন অভিনেতা আর মাধবন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্রীড়াক্ষেত্র থেকে রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌর এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন। বিজ্ঞান, সমাজসেবা ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এ বছর এই অসামরিক সম্মানে সম্মানিত করা হচ্ছে।