বলিউডে বড় ধামাকা! গোবিন্দার ছেলের ডেবিউ ছবিতে নায়িকা কে জানেন?

বলিউডে বড় ধামাকা! গোবিন্দার ছেলের ডেবিউ ছবিতে নায়িকা কে জানেন?

দীর্ঘ বিরতির পর হরর ছবি ‘হান্ড্রেড’ নিয়ে পরিচালনায় ফিরছেন সাজিদ খান। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন অভিনেতা গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজা। তাঁর বিপরীতে মূল নারী চরিত্রে দেখা যাবে ‘লাপাতা লেডিজ’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী নিতাংশী গোয়েলকে। গত ২৩ জানুয়ারি মুম্বইয়ের ফিল্ম সিটিতে ঘটা করে শুরু হয়েছে এই নতুন সিনেমার শুটিং।

পারিবারিক টানাপোড়েন ও গোবিন্দার উদাসীনতার অভিযোগের মাঝেই যশবর্ধনের এই অভিষেক নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। অন্যদিকে, পরিচালক সাজিদ খান শুটিং চলাকালীন পায়ে চোট পেয়ে অস্ত্রোপচারের মুখোমুখি হলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। বসন্ত পঞ্চমীর শুভক্ষণে শুরু হওয়া এই প্রকল্পটি এখন বি-টাউনের অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *