পদ্মবিভূষণ পেলেন প্রয়াত ধর্মেন্দ্র, আবেগঘন পোস্টে দাদাকে নিয়ে কী বললেন এষা দেওল?

পদ্মবিভূষণ পেলেন প্রয়াত ধর্মেন্দ্র, আবেগঘন পোস্টে দাদাকে নিয়ে কী বললেন এষা দেওল?

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই ঘোষণায় গর্বিত দেওল পরিবার। বাবার এই বিশাল অর্জনে নিজের ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন কন্যা এষা দেওল। তিনি জানান, বাবার চলচ্চিত্র জগতের এই স্বীকৃতিতে তিনি এবং তাঁর পরিবার অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

একইসঙ্গে বড় দাদা সানি দেওলের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ সিনেমার ভূয়সী প্রশংসা করেছেন এষা। সানি ও বোন অহনার সঙ্গে সিনেমা দেখার কিছু মুহূর্তও তিনি ভক্তদের জন্য শেয়ার করেন। গত বছর ২৫ নভেম্বর ধর্মেন্দ্রর প্রয়াণের পর এই প্রথম সানি ও দুই বোনকে একসঙ্গে জনসমক্ষে দেখা গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *