বক্স অফিসে ঝড়ের পর এবার বিশ্বসেরার মঞ্চে রণবীর! তালিকায় জায়গা পেল ‘ধুরন্ধর’
January 26, 20269:05 pm

বক্স অফিসে রাজত্বের পর এবার আন্তর্জাতিক সম্মানে ভূষিত আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। ১ লক্ষেরও বেশি ব্যবহারকারীর ভোটে ৮.৫ রেটিং নিয়ে ছবিটি আইএমডিবি-র সর্বকালের সেরা ২৫০টি চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে। অজয় দেবগনের ‘দৃশ্যম’-এর ঠিক পরেই ২৫০তম স্থানে জায়গা করে নিয়ে রণবীর সিং অভিনীত এই ছবিটি নতুন ইতিহাস গড়ল।
বিশ্বজুড়ে ১৩৩৫ কোটি টাকার বেশি আয় করে বর্তমানে এটি চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র। জালিয়াতি রুখতে আইএমডিবি-র বিশেষ অ্যালগরিদম পার করে এই সাফল্য অর্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত ও আর. মাধবন অভিনীত এই ছবির এমন সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতারা ইতিমধ্যেই এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন।