শাহরুখ ও নিজের রেকর্ডও চুরমার! ৪ দিনেই ২০০ কোটির দোরগোড়ায় ‘বর্ডার ২’
January 27, 20266:48 pm

প্রজাতন্ত্র দিবসের ছুটিতে বক্স অফিসে ইতিহাস গড়লেন সানি দেওল। অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ মুক্তির চতুর্থ দিনে ৫৯ কোটি টাকা আয় করে তাক লাগিয়ে দিয়েছে। এই বিপুল আয়ের ফলে ভারতে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৪ কোটি টাকায়। শাহরুখ খানের ‘পাঠান’ এবং সানির নিজের ‘গদর ২’-এর চতুর্থ দিনের আয়ের রেকর্ডও অনায়াসেই ভেঙে দিয়েছে এই সিনেমাটি।
কেবল দেশেই নয়, বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে ছবিটি। বর্তমানে বিশ্বব্যাপী এর মোট আয় ২৩৬.২০ কোটি টাকা। এর মাধ্যমে জানুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘বর্ডার ২’। এমনকি দক্ষিণ ভারতীয় ছবি ‘রাজা সাব’ এবং আদিত্য ধরের ‘ধুরন্ধর’-কেও আয়ের নিরিখে চ্যালেঞ্জ জানাচ্ছে এই রণসংগীত। পঞ্চম দিনেই ছবিটি ২০০ কোটির মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে।