বিয়ের ১৪ বছর পর সইফের গোপন সত্য ফাঁস করলেন করিনা, কী সেই আক্ষেপ?
January 28, 20267:36 pm

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি সইফ আলি খান ও করিনা কপূরের দীর্ঘ দাম্পত্যে এবার উঠে এল এক চমকপ্রদ অভিযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাই রণবীর কপূরের কাছে করিনা আক্ষেপ করে জানান, প্রথম সন্তান তৈমুরের জন্মের সময় সইফ একটি রাতও তাঁর পাশে হাসপাতালে থাকেননি। রণবীর যেখানে আলিয়া ও রাহার জন্য পুরো সপ্তাহ হাসপাতালে কাটিয়েছিলেন, সেখানে সইফের এমন আচরণে কিছুটা হতাশ হয়েছিলেন অভিনেত্রী।
তবে স্বামীর প্রতি এই অনুযোগ থাকলেও বাবা হিসেবে সইফকে দশে দশ দিয়েছেন করিনা। তিনি জানান, সইফ অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ এবং সন্তানদের প্রতি ভীষণ যত্নশীল। তৈমুর ও জেহ ছাড়াও আগের পক্ষের সন্তান ইব্রাহিম ও সারার প্রতি সইফের দায়িত্ববোধের প্রশংসা করেছেন তিনি। নবাবী মেজাজে জীবন কাটানো সইফকে সন্তানদের জন্য ‘শ্রেষ্ঠ পিতা’ হিসেবেই স্বীকৃতি দিয়েছেন বেবো।