বিজয়-এর ‘জননায়গান’ কি তবে আটকে গেল? সেন্সর জটিলতায় মাদ্রাজ হাইকোর্টের বড় পদক্ষেপ!

বিজয়-এর ‘জননায়গান’ কি তবে আটকে গেল? সেন্সর জটিলতায় মাদ্রাজ হাইকোর্টের বড় পদক্ষেপ!

অভিনেতা বিজয় অভিনীত এবং এইচ. বিনোথ পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘জননায়গান’-এর মুক্তি নিয়ে আইনি জটিলতা আরও ঘনীভূত হয়েছে। সেন্সর বোর্ডের পক্ষ থেকে ছবিটির কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলে রিভিউ কমিটির কাছে পাঠানোর সুপারিশ করা হয়েছিল। এর আগে মাদ্রাজ হাইকোর্টের একক বেঞ্চ অবিলম্বে সেন্সর সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও, সিবিএফসি-র আপিলের ভিত্তিতে সেই রায়ের ওপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। ফলে ৯ জানুয়ারি নির্ধারিত দিনে ছবিটির মুক্তি স্থগিত হয়ে যায়।

আজ ২৭ জানুয়ারি মামলার রায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, একক বিচারকের উচিত ছিল সেন্সর বোর্ডকে হলফনামা দেওয়ার পর্যাপ্ত সময় দেওয়া। আদালত প্রযোজক সংস্থা কেভিএন প্রোডাকশনকে তাদের আবেদন সংশোধন করার অনুমতি দিয়েছে এবং সেন্সর বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ রেখেছে। বর্তমানে মামলাটি পুনরায় পর্যালোচনার জন্য একক বেঞ্চে পাঠানো হয়েছে, যার ফলে ছবিটির ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *