অস্কারজয়ী রহমানের নিশানায় কি তবে বলিউড? মুখ খুলে মোক্ষম জবাব দিলেন ওয়াহিদা!

বলিউডে সাম্প্রদায়িক বিভাজন ও কাজ হারানোর অভিযোগে সুরকার এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যে উত্তাল সিনেমা জগৎ। গত আট বছরে কাজ কমে যাওয়ার পেছনে ধর্মীয় মেরুকরণের ইঙ্গিত দিয়েছিলেন অস্কারজয়ী এই শিল্পী। বিতর্কের আগুনে ঘি পড়লে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে যে, চলচ্চিত্র দুনিয়ায় কি তবে সত্যিই ধর্ম দেখে কাজ দেওয়া হচ্ছে? রহমানের এই বিস্ফোরক দাবির পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল তর্ক-বিতর্ক।
এই পরিস্থিতিতে রহমানকে শান্ত থাকার পরামর্শ দিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান। তিনি জানান, ইন্ডাস্ট্রি সব সময় একই গতিতে চলে না এবং সময়ের সাথে রুচি বদলানোই স্বাভাবিক। রহমানের সাম্প্রদায়িক তত্ত্বকে খণ্ডন করে তিনি বলেন, এটি আমাদের দেশ এবং এখানে সকলের শান্তিতে থাকা উচিত। কাজ পাওয়া বা না পাওয়াকে ধর্মের নিরিখে বিচার না করে পেশাদারী পরিবর্তনের অংশ হিসেবেই দেখছেন এই প্রবীণ অভিনেত্রী।