অরিজিতের গলায় আর শোনা যাবে না নতুন গান? বলিউড কাঁপানো অবসরের ঘোষণায় তোলপাড়!
January 27, 20268:56 pm

বলিউডের রোমান্টিক গানের জাদুকর অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। মঙ্গলবার নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে এক আবেগঘন বার্তায় ৩৮ বছর বয়সী এই শিল্পী জানান, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে তিনি আর কোনো নতুন কাজ নেবেন না। ‘আশিকি ২’ থেকে শুরু হওয়া দীর্ঘ এক দশকের বর্ণাঢ্য যাত্রার ইতি টেনে তিনি এই বড় সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এখনই সংগীত জগতকে বিদায় জানাচ্ছেন না এই জাতীয় পুরস্কারজয়ী গায়ক। অরিজিৎ স্পষ্ট করেছেন যে, সৃজনশীলতার তাগিদে এবং নতুন কিছু শেখার লক্ষ্যে তিনি কাজ চালিয়ে যাবেন। আগে থেকে চুক্তিবদ্ধ থাকা গানগুলো ২০২৬ সালের মধ্যে মুক্তি পাবে। প্রিয় তারকার এই আকস্মিক বিদায়ে অনুরাগী মহলে আবেগের ঢেউ বয়ে গেলেও, তাঁর নতুন পথচলাকে সম্মান জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।