প্লেব্যাক জগত ছাড়ছেন অরিজিৎ! হঠাৎ কেন এই বিদায়ে স্তব্ধ ভক্তকুল?

প্লেব্যাক জগত ছাড়ছেন অরিজিৎ! হঠাৎ কেন এই বিদায়ে স্তব্ধ ভক্তকুল?

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং আচমকাই প্লেব্যাক জগত থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে সকলকে চমকে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, সৃজনশীল ক্লান্তি এবং আগ্রহের পরিবর্তনের কারণেই এই কঠিন সিদ্ধান্ত। দীর্ঘ দুই দশক প্লেব্যাক জগতে রাজত্ব করার পর এখন তিনি নিজেকে নতুনভাবে বিকশিত করতে এবং ভিন্নধর্মী সংগীত নিয়ে কাজ করতে আগ্রহী।

অরিজিৎ স্পষ্ট করেছেন যে তিনি গান গাওয়া বন্ধ করছেন না, বরং স্বাধীনভাবে সংগীত চর্চায় মনোনিবেশ করতে চান। নতুন গায়কদের থেকে অনুপ্রাণিত হওয়া এবং আসাম্পূর্ণ প্রতিশ্রুতিগুলো রক্ষা করাই এখন তার লক্ষ্য। গ্ল্যামার জগতের ধরাবাঁধা নিয়মের বাইরে গিয়ে একজন শিল্পী হিসেবে আরও শেখার তাগিদ থেকেই তিনি ছক ভাঙা এই পথ বেছে নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *