অরিজিৎ সিং কি গান ছেড়ে দিচ্ছেন? বিরাটের পুরনো মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া!
জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের সিনেমার গান থেকে বিরতি নেওয়ার ঘোষণায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই আবেগের আবহে ২০১৬ সালে করা বিরাট কোহলির একটি পুরনো পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে। কোহলি সেখানে অরিজিৎকে প্রশংসায় ভাসিয়ে লিখেছিলেন যে, তিনি সম্ভবত এই গায়কের সবচেয়ে বড় অনুরাগী। বিরাটের মতে, অরিজিতের কণ্ঠস্বর তাঁর হৃদয়কে এমনভাবে স্পর্শ করে যা ভাষায় বর্ণনা করা আসাম্ভব।
এদিকে অরিজিতের এই সিদ্ধান্তে মুখ খুলেছেন সংগীতশিল্পী চিন্ময়ী শ্রীপদও। তিনি জানান, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর অনেক আগেই অরিজিৎ বলিউড থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সাফল্য ও খ্যাতির চূড়ায় থেকেও অরিজিৎ মানুষ হিসেবে বিন্দুমাত্র বদলাননি বলে দাবি করেন চিন্ময়ী। কোটি ভক্তের প্রিয় এই গায়কের এমন আধ্যাত্মিক এবং নির্মোহ জীবনবোধ নিয়ে বর্তমানে নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।