অরিজিতের ‘অবসর’ কি কেবলই বিরতি? নেপথ্যে বড় পরিকল্পনা
January 28, 20267:19 pm

মঙ্গলবার রাতে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছিল নেটপাড়ায়। সাফল্যের মধ্যগগনে থেকে কেন অরিজিৎ এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে যখন ভক্তদের মন ভার, তখনই সামনে এল এক নতুন তথ্য। জানা যাচ্ছে, গায়কের এই সিদ্ধান্ত চিরতরের জন্য নয়, বরং এটি এক বছরের একটি দীর্ঘ বিরতি।
আসলে অরিজিৎ সিংয়ের দীর্ঘদিনের স্বপ্ন চলচ্চিত্র পরিচালনা করা। বর্তমানে গান থেকে দূরে থেকে সেই পরিচালনাতেই নিজের পুরো সময় এবং মনোযোগ দিতে চান তিনি। অর্থাৎ, প্রিয় গায়ককে রুপোলি পর্দায় এবার নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।