বলিউডে অরিজিৎ-যুগের অবসান? প্লেব্যাক ছাড়ার ঘোষণায় স্তব্ধ সঙ্গীতজগত!
January 28, 20267:59 pm

২০২৬-এর শুরুতেই বলিউড সঙ্গীতজগতে বড় ধাক্কা দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে এক আবেগঘন বার্তায় তিনি জানান, প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ নেবেন না। সঙ্গীত থেকে পুরোপুরি সরে না দাঁড়ালেও, প্লেব্যাক বন্ধ করার এই আকস্মিক সিদ্ধান্তে ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।
অরিজিতের এই ঘোষণায় উদিত নারায়ণ থেকে আমাল মালিক—সবাই মর্মাহত। সঙ্গীত পরিচালক তোশি সাবরি একে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। সহশিল্পীরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানালেও স্বীকার করেছেন যে, অরিজিতের কণ্ঠ ছাড়া ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত আর আগের মতো থাকবে না।