অরিজিৎ সিংয়ের প্লে-ব্যাক ছাড়ার ঘোষণায় ভক্তদের হাহাকার, কী বলছেন ‘হেঁসেল’-এর ছাত্ররা?

অরিজিৎ সিংয়ের প্লে-ব্যাক ছাড়ার ঘোষণায় ভক্তদের হাহাকার, কী বলছেন ‘হেঁসেল’-এর ছাত্ররা?

বলিউড তথা বিশ্বসংগীতের শীর্ষস্থানে থাকাকালীন হঠাৎই প্লে-ব্যাক সিঙ্গিং থেকে বিদায় নেওয়ার ঘোষণা করেছেন অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর এই চাঞ্চল্যকর সিদ্ধান্তে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে অনুরাগীরা। প্রথম প্রেম থেকে বিরহ—যাঁকে ছাড়া সংগীতপ্রেমীরা কিছুই ভাবতে পারেন না, তাঁর এমন সিদ্ধান্তে ক্রিকেট দুনিয়া থেকে সাধারণ মানুষ, সকলেই বিষণ্ণ ও হতবাক।

এই বিষাদের ছায়া সরাসরি পড়েছে জিয়াগঞ্জে তাঁর পারিবারিক রেস্টুরেন্ট ‘হেঁসেল’-এ। সেখানে আসা পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রী ও কর্মচারীদের চোখেমুখে এখন কেবলই নিরাশা। তাঁদের প্রিয় ‘সমুদা’ যেন সিনেমার গানে পুনরায় ফিরে আসেন, এখন সেই আর্জিই জানাচ্ছেন সকলে। সবার দাবি, অরিজিতের কণ্ঠ কেবল গান নয় বরং কোটি মানুষের আবেগ, যা ছাড়া সংগীতজগত আসাম্পূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *