পদ্মশ্রীকে ‘টদ্মশ্রী’ বলে তোপ! প্রসেনজিৎ-জিৎকে বেনজির আক্রমণ দেবের

পদ্মশ্রীকে ‘টদ্মশ্রী’ বলে তোপ! প্রসেনজিৎ-জিৎকে বেনজির আক্রমণ দেবের

টলিউডের অন্দরে সৌজন্যের বাতাবরণ চুরমার করে এক নজিরবিহীন বিবাদে জড়িয়ে পড়লেন অভিনেতা তথা সাংসদ দেব। ইম্পার স্ক্রিনিং কমিটির বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ-এর উপস্থিতিতেই উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সূত্রের খবর, সদ্য পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রসেনজিৎকে উদ্দেশ্য করে দেবের ‘টদ্মশ্রী’ মন্তব্য এবং জিতের ছবির মুক্তি নিয়ে করা তীক্ষ্ণ কটাক্ষে উপস্থিত সদস্যরা হতবাক হয়ে যান। বৈঠক চলাকালীন দেব স্পষ্ট বিরক্তি প্রকাশ করে মাঝপথেই বেরিয়ে আসেন।

এই ঘটনায় টলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে গভীর অস্বস্তি তৈরি হয়েছে। দেবের দাবি, তিনি তাঁর ছবির ক্যালেন্ডার মেনেই চলবেন এবং কমিটির সিদ্ধান্তের ওপর তাঁর আর সমর্থন নেই। অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের মার্জিত শিক্ষা ও সংস্কৃতির দোহাই দিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। টলিউডের এই অভ্যন্তরীণ ফাটল আসন্ন পুজোয় ছবি মুক্তির লড়াইকে আরও জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *