‘কান্তারা’ নিয়ে বেফাঁস মন্তব্য: আইনি জালে রণবীর সিং, শুরু জোর বিতর্ক!

‘কান্তারা’ নিয়ে বেফাঁস মন্তব্য: আইনি জালে রণবীর সিং, শুরু জোর বিতর্ক!

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) ‘কান্তারা’ সিনেমা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বড়সড় বিপাকে পড়েছেন অভিনেতা রণবীর সিং। বেঙ্গালুরুর এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। মূলত কর্নাটকের পবিত্র ‘চামুন্ডি দৈব’ ঐতিহ্যকে অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে।

যদিও পরিস্থিতি সামাল দিতে রণবীর সিং ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না এবং তিনি দেশের প্রতিটি সংস্কৃতিকে শ্রদ্ধা করেন। তবে ক্ষমা চাওয়ার পরেও বিতর্ক থামেনি; অভিযোগকারী আইনজীবীর মতে, দেবতাকে ভুলভাবে উপস্থাপন করা একটি গুরুতর অপরাধ। বর্তমানে এই আইনি জটিলতা বলিউড ও দক্ষিণী সিনেমা মহলে বেশ শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *