বাদ পড়লেন দীপিকা! ‘কল্কি’ সিক্যুয়েলে কি এবার সাই পল্লবীর এন্ট্রি?
January 29, 20262:47 pm

২০২৫ সালে দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে বড় ধাক্কা লেগেছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবির পর এবার ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীপিকা ইতিমধ্যে ২০ দিনের শুটিং শেষ করলেও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, দীপিকার জায়গায় সিক্যুয়েলে সাই পল্লবীকে দেখা যেতে পারে। তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। গুঞ্জন রয়েছে, দীপিকার চরিত্রটিকে মৃত দেখিয়ে গল্পে পরিবর্তন আনা হতে পারে। বর্তমানে দীপিকা তার মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন এবং নিজের সিদ্ধান্তের বিষয়ে অবিচল রয়েছেন।