৩১ বছর পর ফের পর্দায় অঞ্জন-রূপা ম্যাজিক, স্মৃতিচারণায় নস্টালজিক অভিনেত্রী

৩১ বছর পর ফের পর্দায় অঞ্জন-রূপা ম্যাজিক, স্মৃতিচারণায় নস্টালজিক অভিনেত্রী

দীর্ঘ ৩১ বছরের দীর্ঘ বিরতি। ১৯৯৫ সালে অপর্ণা সেনের হাত ধরে যে রসায়ন তৈরি হয়েছিল, ২০২৬-এ এসে তা আবারও নতুন রূপ পেতে চলেছে। পরিচালক সমর্পণ সেনগুপ্তের আসন্ন ছবি ‘প্রত্যাবর্তন’-এর মাধ্যমে বড়পর্দায় ফিরছে অঞ্জন দত্ত ও রূপা গঙ্গোপাধ্যায় জুটি।

সম্প্রতি ছবির ঘোষণা অনুষ্ঠানে স্মৃতি রোমন্থন করতে গিয়ে রূপা গঙ্গোপাধ্যায় এক মজার তথ্য শেয়ার করেন। তিনি জানান, অতীতে শ্যুটিংয়ের সময় অঞ্জন দত্ত গাড়ি চালাতে পারতেন না। ফলে স্টিয়ারিং অঞ্জনের হাতে থাকলেও, ব্রেক ও গিয়ার সামলাতে হতো রূপাকেই। এই নস্টালজিক আবহে নতুন ছবির কাজ নিয়ে দারুণ উচ্ছ্বসিত গোটা টিম।

উল্লেখ্য, এই মিউজিক্যাল ড্রামায় সুরের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় শিল্পী বনি চক্রবর্তী। পুরোনো সেই রসায়ন আর নতুন প্রজন্মের পরিচালনার মিশেলে ‘প্রত্যাবর্তন’ বক্স অফিসে কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *