২৩ বছর পর ফিরছে সালমানের সেই ‘তেরে নাম’, ব্যাটল অফ গালওয়ানের আগে বড় চমক!

২৩ বছর পর ফিরছে সলমনের সেই ‘তেরে নাম’, ব্যাটল অফ গালওয়ানের আগে বড় চমক!

বলিউড সুপারস্টার সালমান খানের কাল্ট ক্লাসিক ‘তেরে নাম’ দীর্ঘ ২৩ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে পুনঃমুক্তি পাবে সতীশ কৌশিক পরিচালিত এই ট্র্যাজিক রোমান্টিক ছবিটি। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমান-ভূমিকা অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সফলতার পাশাপাশি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিল। পুনর্মুক্তির এই খবরে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

অন্যদিকে, সালমান খান বর্তমানে তাঁর আসন্ন বিগ বাজেট ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে ব্যস্ত। অপূর্ব লাখিয়া পরিচালিত এই যুদ্ধভিত্তিক সিনেমাটি ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। যেখানে চিত্রাঙ্গদা সিং এবং গোবিন্দাকে বিশেষ ভূমিকায় দেখা যাবে। নতুন ছবি মুক্তির আগে পুরোনো জনপ্রিয় চরিত্রের স্মৃতি রোমন্থন করতে মুখিয়ে আছেন অনুগামীরা। সালমান খান ফিল্মসের এই দুই ভিন্নধর্মী কাজ বক্স অফিসে বড়সড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *