অভিনব কাশ্যপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, আদালতের সালমান খানের মানহানি মামলায় বড় ধাক্কা খেলেন পরিচালক
February 1, 20269:01 am

সালমান খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ‘দবং’ পরিচালক অভিনব কাশ্যপকে কড়া হুঁশিয়ারি দিল আদালত। মানহানি মামলায় আদালত সাফ জানিয়েছে যে বাক্স্বাধীনতার দোহাই দিয়ে কারও সম্মানহানি বা আপত্তিকর ভাষা ব্যবহার করা যায় না। দীর্ঘদিন ধরে সালমানের পরিবারকে জড়িয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য আসায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সালমানের আইনজীবী প্রদীপ গান্ধীর দায়ের করা মামলায় বড় জয় পেলেন অভিনেতা। আদালত অভিনব কাশ্যপকে অবিলম্বে এই ধরণের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অভিনেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে পরিচালককে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও জারি করা হয়েছে। এই রায়কে ঘিরে বিনোদন জগতে শোরগোল পড়ে গিয়েছে।