ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করছেন উর্ফি? অবশেষে মুখ খুললেন বিতর্কিত অভিনেত্রী

ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করছেন উর্ফি? অবশেষে মুখ খুললেন বিতর্কিত অভিনেত্রী

গোমাংস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে উঠে এলেন ইন্টারনেট সেনসেশন উর্ফি জাভেদ। সম্প্রতি নেটপ্রভাবী ফয়জান আনসারি দাবি করেছেন যে, উর্ফিকে ইসলাম ধর্ম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাঁকে হিন্দুধর্ম গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। ফয়জানের মতে, উর্ফি নিজেকে মুসলিম দাবি করলেও তিনি ইসলামের রীতিনীতি বা পবিত্র কোরান কোনোটিই মেনে চলেন না।

এই বিতর্কের মুখে মুখ খুলেছেন উর্ফি জাভেদ নিজেও। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি একজন নাস্তিক এবং কোনো নির্দিষ্ট ধর্মেই বিশ্বাস করেন না। নিজের জীবন ও বিশ্বাসের প্রতি অনড় থেকে তিনি ধর্মীয় বাধ্যবাধকতাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ধর্ম নিয়ে এই পাল্টাপাল্টি দাবিতে বর্তমানে উত্তাল নেটদুনিয়া, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *