বাজেটে কি শুধুই বঞ্চনা নাকি প্রাপ্তির আনন্দ? রচনা, রুদ্রনীল ও দেবদূতের তপ্ত বিতর্কে শোরগোল!
February 2, 20268:54 am

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা নবম বাজেটে পশ্চিমবঙ্গ গুরুত্বহীন বলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বাম নেতা দেবদূত ঘোষ। রচনার মতে, আয়করে ছাড় না মেলায় সাধারণ মানুষ বঞ্চিত, আর বারাণসী-শিলিগুড়ি ট্রেনের ঘোষণা নামমাত্র। দেবদূতও ওষুধের দাম কমানোর সুফল নিয়ে প্রশ্ন তুলে কৃষিজ পণ্য ও জ্বালানির দাম না কমায় হতাশা প্রকাশ করেছেন।
পাল্টা যুক্তিতে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এই বাজেটকে অত্যন্ত যুক্তিসঙ্গত ও জনমুখী বলে দাবি করেছেন। ক্যানসারের ওষুধের দাম হ্রাস, মেট্রো রেল ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ডানকুনি-সুরাট বিজনেস করিডরের সুফলের কথা তুলে ধরেন তিনি। বিশেষ করে ‘লাখপতি দিদি’ প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ এবং পূর্ব ভারতের পর্যটন উন্নয়নে কেন্দ্রের বিশেষ নজরকে তিনি সাধুবাদ জানিয়েছেন।