বেডরুমে ঢুকে মারব! রোহিত শেট্টির বাড়িতে গুলিবর্ষণের পর গোটা বলিউডকে চরম হুঁশিয়ারি বিষ্ণোই গ্যাংয়ের

বেডরুমে ঢুকে মারব! রোহিত শেট্টির বাড়িতে গুলিবর্ষণের পর গোটা বলিউডকে চরম হুঁশিয়ারি বিষ্ণোই গ্যাংয়ের

রবিবার ভোররাতে বলিউড পরিচালক রোহিত শেট্টির জুহুর বাসভবনে অতর্কিত হামলা চালায় বিষ্ণোই গ্যাং। শেট্টি টাওয়ারের বাইরে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালিয়ে গোটা মুম্বইয়ে আতঙ্ক সৃষ্টি করেছে তারা। এই নক্কারজনক ঘটনার দায় স্বীকার করে নিয়েছে নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য শুভম লঙ্কর ও আরজু বিষ্ণোইরা। সালমান খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই রোহিতকে টার্গেট করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।

বিস্ফোরক এক বিবৃতিতে বিষ্ণোইরা সাফ জানিয়েছে, এটি কেবল একটি ‘ট্রেলার’ ছিল। তাদের নির্দেশে অবজ্ঞা করলে পরবর্তী হামলা সরাসরি পরিচালকের বেডরুমে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত শুরু করলেও এই ঘটনায় বি-টাউনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। গোটা বলিউড এখন বিষ্ণোইদের এই সরাসরি হুমকির মুখে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *