বিফ বনাম মাটন বিতর্ক তুঙ্গে: শেষমেশ ক্ষমা চাইল অলি পাব, মামলা তুললেন সায়ক!

বিফ বনাম মাটন বিতর্ক তুঙ্গে: শেষমেশ ক্ষমা চাইল অলি পাব, মামলা তুললেন সায়ক!

কলকাতার পার্ক স্ট্রিটের বিখ্যাত রেস্তোরাঁ ‘অলি পাব’-এ মাটন স্টিকের বদলে বিফ সার্ভ করা নিয়ে ঘনিষ্ট বিতর্কের অবসান ঘটল। রবিবার রেস্তোরাঁ কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে তাদের ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে, এই ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং কোনো ক্রেতার ধর্মীয় বা ব্যক্তিগত ভাবাবেগে আঘাত দেওয়া তাদের উদ্দেশ্য ছিল না।

রেস্তোরাঁ কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনার পর ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীও আইনি অভিযোগ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সায়ক স্বীকার করেছেন যে, সেই মুহূর্তে তার প্রতিক্রিয়া হয়তো কিছুটা উগ্র ছিল। ভবিষ্যতে এই ধরনের বিতর্ক এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এর মাধ্যমেই গত কয়েকদিনের উত্তপ্ত সোশ্যাল মিডিয়া বিতর্কের ইতি ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *