বিফ বিতর্কে হঠাৎ ভোলবদল! অলিপাবের ক্ষমা চাওয়ার পর সায়কের অবাক করা সিদ্ধান্ত
February 2, 202610:25 am

পার্ক স্ট্রিটের বিখ্যাত অলিপাবে ‘বিফ’ পরিবেশন নিয়ে চলা তীব্র বিতর্কে এবার নাটকীয় মোড় এল। রেস্তরাঁ কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় তাদের ‘অনিচ্ছাকৃত ভুল’-এর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পরপরই সুর নরম করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। রেস্তরাঁর কর্মীর বিরুদ্ধে করা তাঁর পূর্বের অভিযোগটি তিনি প্রত্যাহার করে নিয়েছেন।
সায়ক সোশ্যাল মিডিয়ায় জানান, রেস্তরাঁর উদাসীনতায় ক্ষুব্ধ হয়েই তিনি থানায় গিয়েছিলেন। তবে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং বিতর্ক এড়াতে তিনি এখন দুঃখপ্রকাশ করছেন। উল্লেখ্য, এই ঘটনায় অলিপাবের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছিল এবং সায়কের বিরুদ্ধেও উস্কানিমূলক আচরণের পাল্টা অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত ক্ষমা ও অভিযোগ প্রত্যাহারের মধ্য দিয়ে আপাতত এই উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটল।