জিয়াগঞ্জে অরিজিতের অন্দরমহলে আমির খান! দুই মহাতারকার গোপন বৈঠক ঘিরে তুঙ্গে রহস্য
February 2, 20268:28 pm

বলিউড সুপারস্টার আমির খান আচমকাই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে উপস্থিত হওয়ায় বিনোদন জগতে শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি অরিজিৎ সিনেমায় গান না গাওয়ার ইঙ্গিত দেওয়ার পর এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে। অভিনেতা এক রাত বহরমপুরে কাটিয়ে পরের দিন দুপুরে গায়কের বাড়িতে মধ্যাহ্নভোজও সারেন।
আমির খানকে হাতের নাগালে পেয়ে অরিজিতের বাড়ির সামনে সাধারণ মানুষের ব্যাপক ভিড় জমে। দুই তারকা এই বৈঠক নিয়ে মুখে কুলুপ আঁটলেও কোনো নতুন প্রজেক্টের জন্যই এই মিলন কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। নিছক সৌজন্য না কি বড় কোনো চমক আসছে, সেই উত্তর খুঁজছেন ভক্তরা।