অরিজিতের দুয়ারে খোদ আমির খান! প্লে-ব্যাক ছাড়ার ঘোষণায় কি বদলে যাচ্ছে গায়কের ভাগ্য?
February 3, 20268:15 am

প্লে-ব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি সংগীত জগতে তোলপাড় সৃষ্টি করেছেন অরিজিৎ সিং। গায়কের এমন সিদ্ধান্তে ভক্তরা বিমর্ষ হলেও ইলা অরুণ বা অনুরাগ বসুর মতো তারকারা অরিজিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী। এরই মধ্যে জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে বলিউড মেগাস্টার আমির খানের আকস্মিক আগমন নতুন জল্পনার জন্ম দিয়েছে।
সড়কপথে কলকাতা থেকে জিয়াগঞ্জ পৌঁছে অরিজিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমির খান। উপহার হিসেবে সঙ্গে নিয়েছিলেন ঐতিহ্যবাহী পান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দুই তারকাকে বেশ হাসিখুশি মেজাজে দেখা গেছে। প্লে-ব্যাক ছেড়ে ধ্রুপদী সংগীত ও পরিচালনার দিকে অরিজিতের ঝুঁকে পড়ার মাঝেই আমিরের এই সফর ভক্তদের মনে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে।