অরিজিতের মান ভাঙাতে জিয়াগঞ্জে আমির! দুই তারকার গোপন বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা
February 3, 202611:25 am
বলিউড প্লেব্যাক ছাড়ার ঘোষণা করেছেন অরিজিৎ সিং, যা নিয়ে শোরগোল দেশজুড়ে। গায়কের এই সিদ্ধান্তে বাদ সেধেছেন খোদ আমির খান। সোমবার জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে সবার নজর এড়িয়ে হাজির হন মিস্টার পারফেকশনিস্ট। তাঁর মান ভাঙাতেই এই ঝটিকা সফর বলে জানা গিয়েছে।
অরিজিতের স্টুডিও ‘উত্তরণ’-এ প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন আমির খান। সেখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি চলে দীর্ঘ আলোচনা। সূত্রের খবর, প্রিয় ‘সোমু’-র রাগ কিছুটা হলেও কমিয়েছেন আমির। আগামী দিনে অরিজিৎকে কি আবার বড় পর্দায় গাইতে দেখা যাবে? এখন সেই দিকেই তাকিয়ে অনুরাগীরা।