অরিজিতের বদলে সোনু কেন? বিষ্ফোরক সুরকার অমল মল্লিক
February 3, 20263:39 pm

‘ভুল ভুলাইয়া ৩’ ছবির জনপ্রিয় গান ‘মেরে ঢোলনা ৩.০’ গাওয়ার জন্য অরিজিৎ সিং বা বিশাল মিশ্রর নাম প্রস্তাব করা হয়েছিল। তবে সুরকার অমল মল্লিক অরিজিতের বদলে কিংবদন্তি সোনু নিগমকেই বেছে নেন। তাঁর মতে, শাস্ত্রীয় সংগীতের সূক্ষ্ম কাজগুলো ফুটিয়ে তোলার জন্য সোনুর কণ্ঠই ছিল অপরিহার্য।
এই সিদ্ধান্তের জন্য অমলকে মার্কেটিং টিম ও অভিনেতা ম্যানেজমেন্টের প্রবল চাপের মুখে পড়তে হয়। এমনকি অতীতে পছন্দের গায়ক নেওয়ায় প্রতিবাদ করায় বহু ছবি থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও অমল দাবি করেন। অবশেষে মাত্র ৪৫ মিনিটে গানটি রেকর্ড করে সোনু নিজের দক্ষতার প্রমাণ দেন।