বিজয়-রশ্মিকার বিয়ে: ৪০০ বছরের পুরনো প্রাসাদে রাজকীয় আসর!

বিজয়-রশ্মিকার বিয়ে: ৪০০ বছরের পুরনো প্রাসাদে রাজকীয় আসর!

উদয়পুরের পিচোলা ঝিলের ধারে ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক ‘সিটি প্যালেস’-এ বসছে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের আসর। রাজপুত স্থাপত্যের এই বিশাল প্রাসাদে আগামী ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হওয়ার জোরালো গুঞ্জন শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় শুধুমাত্র ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে এই রাজকীয় বিয়ের তোড়জোড় চলছে।

গোপনে বাগদান সারলেও এই তারকাজুটি এখনও বিয়ের বিষয়ে মুখ খোলেননি। সংবাদমাধ্যমকে এড়িয়ে উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে হায়দরাবাদে জমকালো প্রীতিভোজের আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। ২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ ছবির সেট থেকে শুরু হওয়া এই প্রেম অবশেষে পরিণয় পেতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *