অরিজিতের বাড়িতে আমির: হাতে লাল কাপড়ে মোড়া পান!

অরিজিতের বাড়িতে আমির: হাতে লাল কাপড়ে মোড়া পান!

জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে লাল কাপড়ে মোড়া পান নিয়ে হাজির হলেন আমির খান। বাঙালি সংস্কৃতিতে পান সম্মান ও আন্তরিকতার প্রতীক হলেও, এই সাক্ষাতের নেপথ্যে বড় কোনো মিউজিক্যাল প্রজেক্টের জল্পনা শুরু হয়েছে। অরিজিতের গান থেকে অবসরের ঘোষণার মাঝেই আমিরের এই সফর ভক্তদের মনে কৌতূহল বাড়িয়েছে।

পেশাগত আলোচনার পাশাপাশি দুই তারকাকে অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতেও দেখা যায়। ঘরোয়া আড্ডা, পান আর ঘুড়ি ওড়ানোর মাধ্যমে বলিউড সুপারস্টার ও সংগীতসম্রাটের এই বিশেষ মুহূর্ত এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে। আমিরের এই সৌজন্য সফর কোনো নতুন কাজের ইঙ্গিত কি না, তা নিয়ে চলছে জোর চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *