শাহিদের ‘ও রোমিও’ নিয়ে আইনি জটিলতা: বন্ধ হবে কি মুক্তি?
February 4, 20268:59 am
শাহিদ কাপুর ও তৃপ্তি ডিমরি অভিনীত ‘ও রোমিও’ ছবিটির মুক্তি আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন গ্যাংস্টার হুসেইন উস্তারার কন্যা সানোবর শাইখ। তাঁর অভিযোগ, ছবিতে তাঁর পিতাকে ভুল ও অবমাননাকরভাবে চিত্রায়িত করা হয়েছে। সানোবর ছবিটির মুক্তি স্থগিত বা বাতিলের দাবি জানিয়ে মুম্বাইয়ের আদালতে পিটিশন দাখিল করেছেন।
অন্যদিকে, পরিচালক বিশাল ভরদ্বাজ ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা দাবি করেছেন যে ছবিটি সম্পূর্ণ কাল্পনিক এবং একটি বই থেকে অনুপ্রাণিত। ৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত ছবির ভবিষ্যৎ নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা নিয়ে বিনোদন জগতে শোরগোল তুঙ্গে।