সুর সম্রাজ্যের নক্ষত্রপতন: প্রয়াত কিংবদন্তি সঙ্গীত পরিচালক এস পি ভেঙ্কটেশ

সুর সম্রাজ্যের নক্ষত্রপতন: প্রয়াত কিংবদন্তি সঙ্গীত পরিচালক এস পি ভেঙ্কটেশ

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের বিশিষ্ট সঙ্গীত পরিচালক এস পি ভেঙ্কটেশ ৭০ বছর বয়সে চেন্নাইয়ে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি মালয়ালম, তামিল, তেলুগু ও কন্নড় সিনেমায় অসংখ্য কালজয়ী সুর উপহার দিয়েছেন। ১৯৯৩ সালে তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার পান।

সঙ্গীত পরিচালক বিজয় ভাস্করের সহকারী হিসেবে যাত্রা শুরু করে তিনি ‘কিলুক্কাম’ ও ‘মিন্নারাম’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। এমনকি ‘বিরাসত’ ও ‘হাঙ্গামা’-র মতো হিন্দি চলচ্চিত্রেও তাঁর আবহ সঙ্গীত প্রশংসিত হয়েছে। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *