৪৭ বছর বয়সেও রানি মুখার্জির জেল্লাদার ত্বক ও ঘন চুলের রহস্য ফাঁস

নিউজ ডেস্ক : সাধারণ মধ্যবিত্ত বাঙালির ঘরে যে জিনিসটি সবসময় থাকে, রানি মুখার্জির সৌন্দর্যের চাবিকাঠি নাকি লুকিয়ে আছে তাতেই। কোনো দামী ক্রিম বা বিদেশি ট্রিটমেন্ট নয়, রানি ভরসা করেন স্রেফ নারকেল তেলের ওপর। শুধু ত্বকের যত্ন বা চুলের পুষ্টিতেই নয়, রানির প্রতিদিনের রান্নাবান্নাতেও প্রধান উপকরণ এই নারকেল তেল। ৪৭ বছর বয়সেও তাঁর এই উজ্জ্বল চেহারার আসল ম্যাজিক হলো এই দেশি ঘরোয়া উপায়।
সাধারণ মানুষের জন্য রানির এই পরামর্শ বেশ কার্যকর হতে পারে, কারণ নারকেল তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং রুক্ষ চুলের অকাল পক্কতা রোধ করে। তবে রানি মনে করিয়ে দিয়েছেন, সবার ত্বকের ধরন এক নয়। যারা উপকূলীয় এলাকায় থাকেন, তাদের জন্য এটি বেশি উপকারী। নারকেল তেলের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে এবং চুলের গোড়া শক্ত করে ড্যানড্রাফ দূর করতে সাহায্য করে।