রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ কি নেটফ্লিক্সে নয়? ওটিটি মুক্তি নিয়ে বড় চমক
February 4, 20264:21 pm

রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’-এর টিজার প্রকাশ্যে আসতেই তুঙ্গে চর্চা। তবে এবার ওটিটি প্ল্যাটফর্মে বড়সড় রদবদল ঘটিয়েছেন নির্মাতারা। নেটফ্লিক্সের বদলে আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন ড্রামাটির স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে জিওহটস্টার। প্রেক্ষাগৃহে মুক্তির আট সপ্তাহ পর মে মাস নাগাদ ওটিটি পর্দায় দেখা যেতে পারে ছবিটি।
জিয়ো স্টুডিওস প্রযোজিত এই সিক্যুয়েলে রণবীরের সাথে থাকছেন সঞ্জয় দত্ত ও আর মাধবনের মতো তারকারা। ১৯ মার্চ বিশ্বজুড়ে বড় পর্দায় মুক্তির পর জসকীরত সিং রঙ্গীর দুর্ধর্ষ হয়ে ওঠার কাহিনী ওটিটি দর্শকদের মাতাতে প্রস্তুত। ছবির মিউজিক রাইটসেও এসেছে বদল, যা সিনেমাটিকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।