বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার রণবীর সিং? কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার রণবীর সিং? কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি

বলিউডে আতঙ্কের ছায়া আরও ঘনীভূত করে এবার অভিনেতা রণবীর সিংকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি হোয়াটসঅ্যাপে অডিও মেসেজের মাধ্যমে তাঁর কাছে কয়েক কোটি টাকা দাবি করেছে। সালমান খান ও রোহিত শেট্টির পর রণবীরকে টার্গেট করার এই ঘটনায় টিনসেল টাউনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেতা ইতিমধ্যেই মুম্বই পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিরাপত্তার খাতিরে তাঁর বাসভবনে পুলিশি প্রহরা বাড়ানো হয়েছে। পুলিশ ওই অডিও বার্তার কণ্ঠস্বর শনাক্ত করতে ফরেনসিক সাহায্য নিচ্ছে এবং সাইবার সেলের মাধ্যমে অভিযুক্তের অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *