শহরে পা রেখেই কালীঘাটে রাণী মুখোপাধ্যায়, মাসি দেবশ্রীকে সঙ্গে নিয়ে কী মানত করলেন অভিনেত্রী?
February 11, 20267:10 pm

বিকেল গড়াতেই তিলোত্তমায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রাণী মুখোপাধ্যায়। পরনে লাল-ঘিয়ে শাড়ি আর হাতে পলার বালায় আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিলেন ‘মর্দানি’ খ্যাত এই তারকা। বিমানবন্দর থেকে সোজা তিনি পৌঁছে যান সতীপীঠ কালীঘাটে। তবে একা নন, এদিন তাঁর সঙ্গে ছিলেন মাসি তথা টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়। দুই প্রজন্মের দুই তারকাকে একসঙ্গে দেখে মন্দির চত্বরে ভক্তদের ভিড় উপচে পড়ে।
মায়ের চরণে অঞ্জলি দেওয়ার পাশাপাশি দেবীর জন্য মুম্বই থেকে তিনটি বিশেষ শাড়ি উপহার এনেছেন রাণী। ভক্তিভরে পুজো দিয়ে অভিনেত্রী জানান, মা তাঁকে যা দিয়েছেন, তিনিও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনায় তা উৎসর্গ করতে চান। মন্দির থেকে বেরিয়ে মাসির সঙ্গে খোশমেজাজে ধরা দেন তিনি। মাথায় মায়ের আশীর্বাদী ওড়না জড়িয়ে দুই তারকা ভক্তদের অভিবাদন জানান এবং শহরবাসীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।