ষড়যন্ত্রের জালে এলা! প্রেমের মাসেই কি তবে গোরার সাথে শুরু নতুন রসায়ন?

ষড়যন্ত্রের জালে এলা! প্রেমের মাসেই কি তবে গোরার সাথে শুরু নতুন রসায়ন?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’-র নতুন প্রোমোতে তুঙ্গে নাটকীয়তা। অফিসের প্রথম দিনেই মৈনাকের পাঠানো গুন্ডাদের হাতে নাজেহাল হতে হয় এলাকে। বাস ডিপোতে বাসে উঠে বিপদে পড়লে ত্রাতা হিসেবে আবির্ভূত হয় গোরা। মৈনাকের নীল নকশা ভেস্তে দিয়ে এলাকে উদ্ধার করে সে, যা এই জুটির সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে।

বিপদের মুখে লড়াইয়ের মাঝেই ঘটে যায় এক রোমান্টিক দুর্ঘটনা। বাস ব্রেক কষলে ভারসাম্য হারানো গোরাকে আগলে নেয় এলা। পুরনো তিক্ততা আর মান-অভিমান ভুলে ভালোবাসার মরশুমে গৌরব ও সোলাঙ্কির এই চোখের চাহনিই এখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু। অনিচ্ছার বিয়ে কি তবে এবার সত্যিকারের প্রেমের পথে এগোবে? নজর এখন পরবর্তী পর্বের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *