বলিউড তারকাদের কোটি টাকার সাহায্যে মিলছে স্বস্তি এবং সোমবারেই কি কারাগার থেকে মুক্তি পাবেন রাজপাল যাদব – এক ঝলক NEWS বাংলা
February 13, 20269:12 am

NEWS DESK : চেক বাউন্স মামলায় তিহাড় জেলে বন্দি অভিনেতা রাজপাল যাদবকে নিয়ে চাঞ্চল্যকর মোড় এল। ৯ কোটি টাকার বকেয়ার মধ্যে প্রায় আড়াই কোটি টাকা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবী। এই বিশাল অঙ্কের টাকা জোগাড়ে পাশে দাঁড়িয়েছেন সালমান খান, অজয় দেবগন এবং সোনু সুদের মতো বলিউডের প্রথম সারির তারকারা।
২০১০ সালে ছবি তৈরির জন্য নেওয়া ঋণের দায়ে বর্তমানে শ্রীঘরে থাকতে হচ্ছে অভিনেতাকে। এর আগে দিল্লি হাইকোর্ট তাঁর জামিন খারিজ করলেও, বড় অঙ্কের অর্থ পরিশোধ হওয়ায় সোমবারের শুনানিতে মুক্তির আশা দেখছেন আইনি মহল। রাজপালের ম্যানেজার জানিয়েছেন, বলিউডের সম্মিলিত আর্থিক সাহায্যেই বকেয়া মেটানো সম্ভব হচ্ছে, যা তাঁকে কারামুক্তির পথে এক ধাপ এগিয়ে দিয়েছে।