বিপুল ঋণের দায়ে শ্রীঘরে রাজপাল যাদব এবং আপাতত মিলছে না মুক্তি – এক ঝলক NEWS বাংলা

বিপুল ঋণের দায়ে শ্রীঘরে রাজপাল যাদব এবং আপাতত মিলছে না মুক্তি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ৯ কোটি টাকা ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে আগামী সোমবার পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে। দিল্লির এক আবাসন সংস্থার থেকে নেওয়া ৫ কোটি টাকা সুদে-আসলে বেড়ে বিশাল অঙ্কে পৌঁছালেও তা মেটাতে পারেননি অভিনেতা। পরিবারের বিয়ের কারণ দেখিয়ে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করলেও দিল্লি হাইকোর্ট তা স্থগিত রেখেছে।

বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা জানিয়েছেন, বারবার প্রতিশ্রুতি দিয়েও অর্থ জমা না দেওয়ায় রাজপালকে কারাদণ্ড ভোগ করতে হবে। ২০১০ সালে সিনেমা তৈরির জন্য নেওয়া এই ঋণের দায়ে আদালত তাকে ৬ মাসের সাজা শুনিয়েছে। বর্তমানে তিহাড় জেলে বন্দি অভিনেতাকে সাহায্যের জন্য বলিউডের একাংশ এগিয়ে এলেও আইনি জটে আপাতত তার মুক্তি আটকে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *