নীলের দেওয়া সবথেকে দামি উপহার নিয়ে মুখ খুললেন তৃণা – এক ঝলক NEWS বাংলা
February 13, 20267:32 pm

NEWS DESK : ভ্যালেন্টাইন্স ডে-র আবহে প্রেম নিয়ে খোলামেলা আড্ডায় মাতলেন অভিনেত্রী তৃণা সাহা। প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন করে তিনি জানান যে বিশেষ মানুষটিকে ভোলা সহজ নয়। তবে যার সঙ্গে বার্ধক্য পর্যন্ত পথ চলা যায়, সেই মানুষটির গুরুত্ব জীবনে সবথেকে বেশি। অভিনেত্রীর মতে, ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনোভাবেই বাধা হয়ে দাঁড়ায় না।
বিশেষ এই দিনে স্বামী নীল ভট্টাচার্যের থেকে পাওয়া সেরা উপহারের কথাও ভাগ করে নিয়েছেন তিনি। তৃণার কথায়, নীলের দেওয়া সবথেকে দামি উপহার হলো তাঁর ‘সময়’। কোনো দামি বস্তু নয়, বরং একে অপরের সঙ্গে সময় কাটিয়েই এবারের প্রেম দিবস উদযাপন করার পরিকল্পনা করেছেন এই তারকা দম্পতি।