হাসপাতালে ভর্তি সেলিম খান, পাশে রয়েছেন দুই স্ত্রী সালমা ও হেলেন

হাসপাতালে ভর্তি সেলিম খান, পাশে রয়েছেন দুই স্ত্রী সালমা ও হেলেন

বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে পারিবারিক চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে আনা হয় এবং বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, প্রবীণ এই ব্যক্তিত্বের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। পরিবারের অনুরোধে অসুস্থতার বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হলেও, বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিক মেডিকেল বুলেটিন প্রকাশ করা হতে পারে।

সেলিম খানের অসুস্থতার খবরে হাসপাতালে হাজির হয়েছে তাঁর পুরো পরিবার। বিশেষ ভাবে নজর কেড়েছে তাঁর দুই স্ত্রী সালমা খান ও হেলেনের উপস্থিতি। ১৯৬৪ সালে সালমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর, ১৯৮১ সালে তাঁকে ডিভোর্স না দিয়েই হেলেনকে বিয়ে করেছিলেন সেলিম। শুরুতে পরিবারে টানাপড়েন থাকলেও বর্তমানে তাঁরা সকলে মিলেমিশেই থাকেন।

এক সাক্ষাৎকারে সেলিম খান জানিয়েছিলেন, সন্তানদের পড়াশোনার ক্ষতি এড়াতে এবং পারিবারিক শৃঙ্খলা বজায় রাখতে তিনি অত্যন্ত ধৈর্য্যর সঙ্গে পরিস্থিতি সামলেছিলেন। বর্তমানে খান পরিবার বলিউডের অন্যতম ঐক্যবদ্ধ পরিবার হিসেবে পরিচিত। সালমান খানসহ তাঁর ভাইবোনেরা বাবার দ্রুত আরোগ্য কামনা করছেন। হাসপাতালের বাইরে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং অনুরাগীরা তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *