বলিউডের আর্থিক সাহায্য নিয়ে কী বললেন রাজপাল

বলিউডের আর্থিক সাহায্য নিয়ে কী বললেন রাজপাল

৯ কোটি টাকার ঋণের জালে জড়িয়ে একটা সময় শ্রীঘরে ঠাঁই হয়েছিল বলিউড অভিনেতা রাজপাল যাদবের। কঠিন সেই সময়ে সালমান খান, অজয় দেবগন কিংবা সোনু সুদের মতো তারকারা তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে ইন্ডাস্ট্রি থেকে ঠিক কত টাকা সাহায্য তিনি হাতে পেয়েছিলেন, তা নিয়ে বড়সড় গোপনীয়তা বজায় রাখলেন অভিনেতা। তিহাড় জেলে যাওয়ার আগে সতীর্থদের কাছে কাতর আর্জি জানিয়ে রাজপাল বলেছিলেন, যাঁরা এর আগে আমার পাশে দাঁড়িয়েছেন তাঁরা দয়া করে শেষবার আমায় সাহায্য করুন। বলিউডের এই অন্দরের সমীকরণ আর আর্থিক সহায়তার অঙ্ক নিয়ে এখন তুঙ্গে জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *